চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামতে গিয়ে যাত্রীর মৃত্যু,আহত–১০

মাদারীপুর প্রতিনিধি
চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামতে গিয়ে যাত্রীর মৃত্যু,আহত–১০। মাদারীপুরের ডাসার উপজেলায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর মেলকাই এলাকায় রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় একজন যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

শিরোনাম