চলন্ত বাসে যাত্রীর টাকা লুটের চেষ্টা, অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গণধোলাই

সংবাদ জমিন রিপোর্টঃ
চলন্ত বাসে যাত্রীর টাকা লুটের চেষ্টা, অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গণধোলাই। রাজধানীতে চলন্ত বাসে এক যাত্রীকে চেতনা নাশক খাওয়ায়ে অচেতন করে টাকা লুট করার সময় অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গণপিটুনি দিয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।

বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে হাতিরঝিল রেইনবো ক্রসিংয়ে বাস থামিয়ে ৫ জনকে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা। অচেতন বাস যাত্রী আব্দুল মান্নানকে (৪২) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং গণপিটুনিতে আহত ৫ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারা হলেন,আব্দুর রশিদ (৪৭), কামাল হোসেন (৪৫), বেল্লাল হোসেন (২৪), নুর আলম (৪৬) ও উসমান আলী (৪০)।

শিরোনাম