চাঁদপুরের বাজারে আগুনে পুড়ে গেলো ৫ দোকান

বিশেষ প্রতিনিধি:
আগুনে পুড়ে গেলো ৫ দোকান। চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল বাজারে গভীর রাতে ভয়াবহ আগুনে দুটি কাপড়ের দোকানসহ ৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

শুক্রবার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ৫টি দোকান থেকে প্রায় ৪০ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শিরোনাম