চাঁদাবাজদের জায়গা বাংলার মাটিতে হবে না: চরমোনাই পীর

বিশেষ প্রতিনিধি:
চাঁদাবাজদের জায়গা বাংলার মাটিতে হবে না। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা রাজপথে নেমেছিলাম দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে। চাঁদাবাজি, খুনাখুনি আর লুটপাট দেখার জন্য রাজপথে নামিনি। আজকের এই সমাবেশ থেকে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছে জনগণ।’

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকালে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে ইসলামি ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পাঁচ দফা দাবিতে দুপুর ১২টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ইসলামী আন্দোলন ও জামায়াতের নেতাকর্মীরা যোগ দেন।

শিরোনাম