চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
১২ হিজড়া গ্রেফতার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসীদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের ফজুর বাড়ির মোড় ও কাঞ্চন পৌরসভার হাবিব নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‌‘দীর্ঘদিন ধরে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের শহিদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন সেতু ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলেন এসব হিজড়া। তারা বিশেষ করে এই পথে যাতায়াতকারী প্রবাসীদের গাড়ি আটকে চাঁদা দাবি করতেন।

শিরোনাম