চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা জেলখানায়

বগুড়া প্রতিনিধি:
এনসিপি নেতা জেলখানায়। বগুড়ায় চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। বিকালে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এর সত্যতা নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, রুবেল প্রামানিক নামে এক ব্যক্তি গত বছরের ৩০ আগস্ট রাতে সরকারি আজিজুল হক কলেজের সামনে চা পান করছিলেন। এ সময় এনসিপি নেতা মিজানুর রহমান সাগরসহ ৪-৫ জন মোটরসাইকেলে সেখানে আসেন। তারা জোরপূর্বক রুবেল প্রামানিককে তুলে কলেজের অডিটোরিয়ামের পেছনে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। রুবেল প্রামানিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এক পর্যায়ে তার বিকাশ হিসাব থেকে ২৮ হাজার ৩০০ টাকা এবং কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ বিষয়ে রুবেল বগুড়া সদর থানায় মামলা করেন।

শিরোনাম