চাঁদার টাকা ভাগভাটোায়ারা নিয়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ

গাইবান্ধা প্রতিনিধিঃ
চাঁদার টাকা ভাগভাটোায়ারা নিয়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ হয়েছে। প্রেমিক যুগল থেকে আদায় করা ৫০ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহমুদ হাসানের সার ও কীটনাশকের দোকানে ভাঙচুর করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের চাপড়িগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বান্না গ্রামে এক প্রেমিক যুগলকে আটক করে সালিশ ডেকে ৫০ হাজার টাকা নিয়ে বিষয়টি মীমাংসা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর ইসলাম রিপন। ওই টাকা নিয়ে ছাত্রদল নেতা মাহমুদ হাসানের সঙ্গে রিপনের বিরোধ শুরু হয়। এর জের ধরে রিপন তার লোকজন নিয়ে মাহমুদের দোকানে হামলা চালান। এ সময় দোকানে থাকা লোকজন বাধা দিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শিরোনাম