নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদা দাবির খবর ছড়িয়ে পড়ায় এনসিপি নেতাকে শোকজ।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের চাঁদা চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে কারণ দর্শানোর চিঠি (শোকজ) দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) দুপুরে নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দফতর) আরিফ মঈনুদ্দিনের সই করা চিঠিটি তাকে পাঠানো হয়।
চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী (দফতর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘গত ১০ আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপি, চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে প্রধান যুগ্ম সমন্বয়কারী, এনসিপি চট্টগ্রাম মহানগর, মীর আরশাদুল হক বরাবর আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো।’