চাঁদা না দেওয়ায় যুবদল নেতার মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
চাঁদা না দেওয়ায় যুবদল নেতার মারধরে আহত বৃদ্ধের মৃত্যু। নোয়াখালী সদর উপজেলায় জমির মালিকানা দাবি করে চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হামলায় আহত বৃদ্ধ মো. আবদুল হাই (৭৫) মারা গেছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজারে হামলায় আবদুল হাইসহ তিন জন আহত হন।

আবদুল হাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মো. সুমন। তিনি বলেন, ‘প্রায় এক বছর আগে আমার বাবা ইসলামগঞ্জ মধ্য বাজার এলাকায় স্থানীয় রেজাউল হকের কাছ থেকে ১.৩৮ শতাংশ জমি কিনে ভোগদখল করে আসছেন। সম্প্রতি আমরা ওই জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী বাধা দেন এবং জমিটি তার মামার বলে দাবি করেন।’

শিরোনাম