নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনা।
আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।