চাঁপাইনবাবগঞ্জে গণ-অভ্যুত্থানের অনুষ্ঠানে হট্টগোল, ধস্তাধস্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্রনেতার বক্তব্যে বাধা দেয়াকে কেন্দ্র করে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এ ঘটনা ঘটে। ওই সময় জেলা প্রশাসক আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জুলাই গণ-অভ্যুত্থানের আলোচনা সভা চলছিল। একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য বিলুপ্ত জেলা কমিটি সদস্য সচিব সাব্বির আহমেদকে বক্তব্য দেয়ার জন্য ডাকা হয়। এ সময় বক্তব্য দিতে বাধা দেয় আরেক বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া ইসমাঈল হক সিরাজীসহ তার সমর্থকরা। এ নিয়ে সাব্বির ও ইসমাঈলের সমর্থকদের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তি হয়। উদ্ভুত পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ রাখা হয়। পরে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শিরোনাম