চাকসু নির্বাচনে কোন পদে কত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন?

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চাকসু নির্বাচনে কোন পদে কত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন?চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মোট ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভিপি পদে মনোনয়ন জমা দিয়েছেন ২৫ প্রার্থী। জিএস ও এজিএস পদে সমান ২২টি করে মনোনয়ন জমা পড়েছে।

শিরোনাম