চাচার হাতে ভাতিজা খুন,আটক-১

চাঁদপুর প্রতিনিধিঃ
চাচার হাতে ভাতিজা খুন,আটক-১।চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে চাচার হাতে ভাতিজাকে খুনের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ব্রাহ্মণচক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন ওই গ্রামের রুহুল আমিন সরকারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ফারুকের স্ত্রী (চাচী) মাফিয়া বেগমকে আটক করা হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ঘটনার পর গুরুতর আহত মাইনুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম