চাপাতি নিয়ে এনসিপির প্রার্থীকে ধাওয়া,আহত-২

বিশেষ প্রতিনিধি:
চাপাতি নিয়ে এনসিপির প্রার্থীকে ধাওয়া,আহত-২। নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আইনজীবী আবদুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এ সময় এনসিপির দুই কর্মী আহত হন। তবে নিরাপদে আছেন এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিন।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় গণভোটের প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে। আহতরা হলেন,এনসিপির ছাত্র-উইং ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব মারুফ সরকার (২১) ও ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের (২২)।

শিরোনাম