চায়ের দোকানে ঢুকে কৃষককে গুলি করে হত্যা করলো দুর্বৃত্তরা

সংবাদ জমিন রিপোর্ট:
চায়ের দোকানে ঢুকে কৃষককে গুলি করে হত্যা করলো দুর্বৃত্তরাকুষ্টিয়ার দৌলতপুরে চায়ের দোকানে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরও দুজন হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিক হোসেন (৫০) ওই এলাকার মোতালেব হোসেনের ছেলে ও পেশায় তিনি একজন কৃষক। গুলিবিদ্ধরা হলেন,ওই এলাকার সিদ্দিক ফরাজীর ছেলে রবজেল (৪০) ও আহাদ ফরাজীর ছেলে ইউসুফ (৪২)। তারাও পেশায় কৃষক। তবে কি কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে,তার কারণ জানা যায়নি। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনার পরপরই পুলিশের একটি টিম মাঠে নেমেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

শিরোনাম