চার মাসে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে ৩৫২টি সাপ

স্টাফ রিপোর্টারঃ
চার মাসে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে ৩৫২টি সাপ। রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা আনিকা তাবাসসুম জারিন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। কয়েকদিন আগে তাদের ভবনের নবম তলা থেকে তিনটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। এ খবর শুনে জারিনসহ তার পরিবারের সদস্যরা সবাই আতঙ্কগ্রস্ত। শুধু জারিনের পরিবার কিংবা তাদের ভবনে থাকা অন্যদের মধ্যে নয়; সাপ উদ্ধারের এ ঘটনায় আশেপাশের ভবনের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

সম্প্রতি রাজধানীর আরও বেশকিছু এলাকায় আবাসিক ভবন থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনা ঘটেছে। যা রাজধানীবাসীর মধ্যে ভয় ও চাঞ্চল্য সৃষ্টি করেছে। গত চার মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৫২টি সাপ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৩৪৯টি সাপ বিষধর।

শিরোনাম