চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

খুলনা প্রতিনিধি:
ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই। খুলনা মহানগরীর নিরালা মোড়ে চালককে ছুরিকাঘাতের পর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে নিরালার মোড় এলাকার সেবা ক্লিনিকের পেছনের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে মো. আকাশ শেখ (২৭) নামের এক যুবক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তর্ক-বিতর্কের একপর্যায়ে আকাশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করেন। আকাশের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। তারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শিরোনাম