চিকিৎসককে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করলেন আরেক চিকিৎসক

গাজীপুর প্রতিনিধি:
চিকিৎসককে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করলেন আরেক চিকিৎসক। গাজীপুরের শ্রীপুরে এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (মেডিক্যাল অফিসার) ডা. ফারহানা শারমিনকে (২৭) জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করার অভিযোগ উঠেছে ডা. মাহবুব হাসান রায়হানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করলে পুলিশ প্রধান অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী চিকিৎসক ফারহানা শারমিন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুর্গাপুর (তেলজুড়ী) গ্রামের মহসিন শিকদারের মেয়ে। তিনি শ্রীপুর পৌরসভার (শ্রীপুর চৌরাস্তায়) এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মামলায় প্রধান আসামি শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বাউনী গ্রামের হাসান আলীর ছেলে চিকিৎসক মাহবুব হাসান রায়হান (৩৩)। তিনি এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে মাঝেমধ্যে অন কলে রোগী দেখতেন। অপর আসামিরা হলেন- তার সহযোগী শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার রিফাত (৩৩), নাফিজ (২৫), আজমল (৩২), রায়হান (২৫) সহ অজ্ঞাত তিন জন। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

শিরোনাম