নিজস্ব প্রতিনিধিঃ
চিরকুট লিথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁস নিয়ে আত্মহত্যা। চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ওমর ফারুক সুমন নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে সিলিং ফ্যানের জন্য রাখা হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সুমন খুলশীর ৫ নম্বর লেনের ১৭ নম্বর বাসায় তার মামার বাসায় থাকতেন। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
এ সময় একটা চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল, আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা–আকাঙ্ক্ষা নেই। আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন। আমার সব অভিযোগ নিজের প্রতি। তাই আমার ব্যাপারে জানার চেষ্টা না করাটাই ভালো হবে। এ ব্যাপারে মামলা হয়েছে।