চীনা নাগরিকের মোবাইল ফোন ছিনতাই,আর্তনাদের ভিডিও ভাইরাল

সংবাদ জমিন ডেস্কঃ
চীনা নাগরিকের মোবাইল ফোন ছিনতাই,আর্তনাদের ভিডিও ভাইরাল।রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক চীনা নাগরিকের আর্তনাদ ও কান্নাকাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, ওই ব্যক্তির মোবাইল ফোন ছিনতাইয়ের। শনিবার (৯ আগস্ট) এ ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বিদেশি ওই ব্যক্তি স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশে কিছু একটা বলছেন। এসময় তার আশেপাশে অনেক মানুষ দেখা যায়। এদিকে ওই ভিডিওতে নেটিজেনরা বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। অনেকে মোবাইলটি উদ্ধারে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

শিরোনাম