চীনের সিচিয়াংয়ের তুষারে দেখা মিললো বিরল লাল শেয়াল

আন্তর্জাতিক ডেস্কঃ
তুষারে দেখা মিললো বিরল লাল শেয়াল। চীনের রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় শ্রেণির সুরক্ষিত প্রাণী লাল শেয়াল। এমন একটি শেয়ালের দুর্লভ দৃশ্য ধরা পড়েছে উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ছাংচি হুই প্রিফেকচারে। বুধবার মুলেই কাজাখ স্বায়ত্তশাসিত কাউন্টিতে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বরফে ঢাকা মাঠের ওপর দিয়ে ধীরে-ধীরে হেঁটে যাচ্ছে শেয়ালটি। মাঝেমধ্যে থেমে পেছন ফিরে তাকানোর ভঙ্গি, দূরের পাহাড় আর সাদা বরফের নিস্তব্ধ প্রেক্ষাপটে তৈরি করেছে মানুষ-প্রকৃতি-জীবজগতের অপূর্ব সহাবস্থানের মূর্ত ছবি।

লাল শেয়াল ক্যানিডি পরিবারের একটি স্তন্যপায়ী প্রাণী। এর দেহ লম্বাটে, মুখ সরু আর কান বড়। পিঠ সাধারণত হলদেটে-বাদামি বা লালচে-বাদামি রঙের লোমে ঢাকা। কান-এর উপরের অংশ ও পায়ের বাইরের দিক কালো, আর ফুঁসে থাকা লম্বা লেজের ডগা থাকে সাদা।

শিরোনাম