চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে প্রাণ গেলো ৬ জনের,চিকিৎসাধীন-১
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বিষাক্ত স্পিরিট পানে প্রাণ গেলো ৬ জনের,চিকিৎসাধীন-১। চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পান করে দুই দিনে ছয় জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।চিকিৎসকরা বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পানে তাদের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্তি গ্রামের পূর্বপাড়ার ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা গ্রামের হাসপাতালপাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালী গ্রামের স্কুলপাড়ার ভ্যানচালক মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের মাঝেরপাড়ার শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের টাওয়ারপাড়ার মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক সরদার মোহাম্মদ লালটু (৫২)।
এ ছাড়া একই এলাকার দিনমজুর আলিম উদ্দিন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।