চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৪ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সোনারগাঁয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির দায়ে চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এদের মাঝে মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী রাসেলও রয়েছেন বলে জানা গেছে। শনিবার ভোরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ধৃত চোরেরা হলো, মোগরাপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি প্রার্থী মো. রাসেল (২৬) ও জেলার রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী গ্রামের মৃত মামুনের ছেলে রুবেল (২৪), মৃত রজব আলীর ছেলে শামিম (২০) ও বানিয়াদি গ্রামের মৃত হামিদের ছেলে বিল্লাল (৩৮)। এ ঘটনায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ চেঙ্গাইনের সহকারী ব্যবস্থাপক ঐক্যতান ই দেলশাদ বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।

শিরোনাম