চু‌রির ঘটনা ধরা পড়ার আতঙ্কেই মা-মেয়েকে হত্যা করে আয়েশা

সংবাদ জমিন রিপোর্ট:
চু‌রির ঘটনা ধরা পড়ার আতঙ্কেই মা-মেয়েকে হত্যা করে আয়েশা। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি বাসায় হত‌্যাকা‌ণ্ডের শিকার হন মা লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। এই হত্যাকা‌ণ্ডের ঘটনায় দা‌য়ের হওয়া মামলার মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে (২০) বুধবার (১০ ডিসেম্বর) দুপু‌রে বরিশা‌লের নল‌ছি‌টি এলাকা থে‌কে গ্রেফতার করেছে পুলিশ।

আ‌য়েশা‌কে প্রাথমিক জিজ্ঞাসা‌বা‌দে পাওয়া ত‌থ্যের বরাত দি‌য়ে পুলিশ বলছে, আগের দিন হত‌্যার শিকার লায়লা আফরোজের বাসায় চু‌রির ঘটনা ঘ‌টে। এ বিষ‌য়ে পর‌দিন জিজ্ঞাসাবাদ ও তল্লা‌শির কথা বল‌লে ক্ষিপ্ত হয় আয়েশা। সেই ক্ষোভ থে‌কে মা ও মে‌য়ে‌কে ছু‌রিকাঘাত ক‌রে পা‌লি‌য়ে যায়।

শিরোনাম