চুরি সন্দেহে হোটেল কর্মীর চুল কেটে পোড়া মবিল ঢেলে দিলো মালিক ও তার লোকজন

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চুরি সন্দেহে হোটেল কর্মীর চুল কেটে পোড়া মবিল ঢেলে দিলো মালিক ও তার লোকজন। চট্টগ্রামের আনোয়ারায় মোবাইল চুরির অভিযোগে এক হোটেলকর্মীর চুল কেটে শরীরে পোড়া মবিল ঢেলে জনসমক্ষে ঘোরানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কালাবিবি দীঘির মোড়ের টানেল রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

এরই মধ্যে এ ঘটনার একটি ২৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে টানেল রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মাসুদ (৪৪) ও কর্মচারী মো. ফখরুদ্দিনকে (২৯) আটক করে পুলিশ। নির্যাতনের শিকার যুবক (৩২) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি নগরের ওই হোটেলের কর্মী।

শিরোনাম