চুরি হওয়া ট্রাকের যন্ত্রাংশ পাওয়া গেলো যুবদল নেতার বাড়িতে

ফেনী প্রতিনিধি:
চুরি হওয়া ট্রাকের যন্ত্রাংশ পাওয়া গেলো যুবদল নেতার বাড়িতে। চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে একটি মিনিট্রাক চুরির আট দিন পর এর যন্ত্রাংশ ফেনীর সোনাগাজীর এক যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ট্রাকের কাটা যন্ত্রাংশ উদ্ধার করে চট্টগ্রাম ইপিজেড থানা ও সোনাগাজী মডেল থানা পুলিশ। এর আগে ট্রাক চুরির সঙ্গে জড়িত চালককে গ্রেফতার করেছিল পুলিশ।

এ ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার চালকের নাম মো. ইউনূস (৪০)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের বাসিন্দা।

শিরোনাম