চেয়ারম্যান চাঁদা না দেয়ার জেরে পরিষদে তালা দিলেন বিএনপির নেতাকর্মীরা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
চেয়ারম্যান চাঁদা না দেয়ার জেরে পরিষদে তালা দিলেন বিএনপির নেতাকর্মীরা।চাঁদার টাকা না দেওয়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে তালা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

গত বুধবার (২৩ জুলাই) বিকালে এ তালা দেওয়া হয়। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। রবিবার (২৭ জুলাই) বিকালে নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাভলী বেগম বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

শিরোনাম