চেয়ারম্যান দায়িত্ব না দিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ জাপাতে নেইঃ শামীম হায়দার পাটোয়ারী

সংবাদ জমিন ডেস্কঃ
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, চেয়ারম্যান দায়িত্ব না দিলে অন্য কোনও উপায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ জাতীয় পার্টিতে নেই।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, গঠনতন্ত্রের ২০/২(খ) ধারাতে বলা হয়েছে চেয়ারম্যানের দীর্ঘ সময়ের অনুপস্থিতে সিনিয়র কো চেয়ারম্যান, কো-চেয়ারম্যান অথবা প্রেসিডিয়ামের কো সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করতে পারবেন। অর্থাৎ গঠনতন্ত্রের ক্ষমতাবলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করতে পারবেন চেয়ারম্যান। গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এখন দেশে আছেন, সুস্থ্য আছেন এবং নিয়মিত অফিসে আসেন। তাছাড়া কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করেননি তিনি। চেয়ারম্যান দায়িত্ব না দিলে অন্য কোনও উপায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ জাতীয় পার্টিতে নেই।

শিরোনাম