চোরাই বিদ্যুৎ লাইনে প্রাণ গেলো দিনমজুরের

গাইবান্ধা প্রতিনিধিঃ
চোরাই বিদ্যুৎ লাইনে প্রাণ গেলো দিনমজুরের। গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎচালিত সেচযন্ত্রের অবৈধ ঝুলন্ত টানা লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফুল ইসলাম (৩০) নামে এক দিনমজুরের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আরিফুল ইসলাম ওই গ্রামের মো. আবদুর রশিদ মিয়ার ছেলে।

শিরোনাম