চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় চোরের ছুরিকাঘাতে জনি দাস (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও শহরের দেওয়ানতসাম এলাকার নরধন দাসের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরের দিকে নরধন দাসের বাড়িতে চুরি করতে প্রবেশ করে এক দুর্বৃত্ত। এ সময় ঘুম থেকে উঠে প্রাকৃতিক জরুরি প্রয়োজনে বাইরে বের হলে জনি ওই চোরকে দেখতে পায় এবং চিৎকার করে। ধরা পড়ার ভয়ে চোর তার হাতে থাকা ছুরি দিয়ে জনিকে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

শিরোনাম