চৌদ্দগ্রামে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ মো. মমিন (৪৮) নামে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।

গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর গ্রামের ইয়াদ আলী আকন্দের ছেলে। এর আগে পুলিশ লাশটি অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

শিরোনাম