ছাত্রদলের দাবির মুখে পিছিয়ে গেলো রাকসু নির্বাচন

রাজশশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের ঠিক তিন দিন আগে রাকসু নির্বাচন পূজার পর চেয়ে বসে ছাত্রদল। শেষ পর্যন্ত তাদের চাওয়াই পূরণ হলো।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাকসু নির্বাচন কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রাত পৌনে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।

শিরোনাম