ছাত্রদল নেতার নেতৃত্বে বিধবার বাড়িতে হামলা

বিশেষ প্রতিনিধিঃ
ছাত্রদল নেতার নেতৃত্বে বিধবার বাড়িতে হামলা। ফরিদপুরে ছাত্রদল নেতা সোহেল মুন্সীর নেতৃত্বে বিধবার বাড়িতে হামলা চালিয়ে অর্থ ও স্বর্ণ লুটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রাশিদা বেগম।

শুক্রবার বিকাল ৫টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ এলাকার মৃত চাঁন মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় মৃত চাঁন মিয়ার বিধবা স্ত্রী ভারতে গিয়ে চিকিৎসার জন্য জমানো আড়াই লাখ টাকা, তার মেয়ের গলা থেকে স্বর্ণের চেন লুট করা হয়। একই সঙ্গে বাড়িতে ভাঙচুর ও পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করে।

স্থানীয় ব্যক্তিরা ও ভুক্তভোগীরা জানান, এ হামলার নেতৃত্ব দেন ফরিদপুর কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সী। সোহেল মুন্সি দেশীয় অস্ত্র ও শতাধিক সন্ত্রাসী নিয়ে এ হামলা চালায়।

শিরোনাম