ছাত্রদল নেতা লিখলেন ‘দাঁড়িপাল্লার জয় হবে’পরক্ষণেই বহিষ্কার

রাজশাহী প্রতিনিধি:
ছাত্রদল নেতা লিখলেন ‘দাঁড়িপাল্লার জয় হবে’পরক্ষণেই বহিষ্কার। রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদ হারিয়েছেন ছাত্রদলের এক নেতা। তার নাম মুস্তাফিজুর রহমান ওরফে মিলন। তিনি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাকে বহিষ্কার করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে মুস্তাফিজুর নিজের ফেসবুক অ্যাকাউন্টে জামায়াতের প্রার্থী আবদুল বারীর পক্ষে একটি পোস্ট দেন। আগের দিন রবিবার ( ৮ ফেব্রুয়ারি) মুস্তাফিজুর রহমান জামায়াতের প্রার্থীর নির্বাচনি জনসভার একটি ছবিসহ পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ।’

শিরোনাম