ছাত্রলীগ ও আ.লীগের ব্যানারে ময়মনসিংহে মিছিল

বিশেষ প্রতিনিধিঃ
ছাত্রলীগ ও আ.লীগের ব্যানারে ময়মনসিংহে মিছিল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ময়মনসিংহ নগরে পৃথকভাবে ঝটিকা মিছিল করা হয়েছে।একেক মিছিলে ১৫-২০ জন নেতাকর্মীকে দেখা গেছে। যাদের বেশিরভাগের মুখে মাস্ক ও হেলমেট পরা ছিল। তবে তারা কখন মিছিল করেছেন, সে বিষয়ে জানে না বলে দাবি করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নগরের দিঘারকান্দা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও বেলা ২টার দিকে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়। আওয়ামী লীগের ব্যানারে মিছিলটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরও দেখা গেছে।

শিরোনাম