ছাত্রলীগ ট্যাগ দিয়ে হাসপাতাল থেকে যুবক অপহরন, ২০ লাখ টাকা চাঁদা দাবি

বিশেষ প্রতিবেদকঃ
ছাত্রলীগ ট্যাগ দিয়ে হাসপাতাল থেকে যুবক অপহরন, ২০ লাখ টাকা চাঁদা দাবি। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রকাশ্যে এক যুবককে ছাত্রলীগ নেতা ট্যাগ দিয়ে তুলে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে মারধর করে ১৬ ঘণ্টা আটকে রেখে একাধিক এটিএম বুথ থেকে ৬০ হাজার টাকা আদায়ের পর ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই যুবকের বাবা পাঁচলাইশ থানায় মামলা করলে ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বেসরকারি হাসপাতাল পার্কভিউতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো- আশরাফুল আমিন (২৯), মো. তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্ত (২০)।

তুলে নিয়ে যাওয়া যুবকের নাম ফয়সাল মাহমুদ (৩২)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত। এ ঘটনায় তার বাবা মো. জসিম উদ্দিন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার-পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন।

শিরোনাম