ছাত্রী ছাত্রী প্রেম নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিনিধিঃ
ফেসবুকে পরিচয়ের পর সিলেটের কতোয়ালী থানা এলাকার একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে নাটোর সদর উপজেলার একডালা মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক চলছিল গত ৭ মাস ধরে। সম্পর্কের সূত্র ধরে সিলেটের ওই মাদ্রাসা ছাত্রী নাটোরে হাইস্কুলে পড়ুয়া স্কুল ছাত্রীর বাড়িতে চলে আসে।

বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে দুই ছাত্রীকে তাদের হেফাজতে নেয়। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিরোনাম