ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেয়া একের পর এক শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটছে

সংবাদ জমিন রিপোর্টঃ
দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেয়া একের পর এক শিক্ষার্থীর হত্যার ঘটনা ঘটছে। শিক্ষার্থীদের প্রতিনিয়ত অপরিচিত ফোনকলে হত্যাসহ বিভিন্ন হুমকি প্রদান করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই গুপ্তহত্যা, হামলা ও হুমকির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্র্থীরা। এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার ও হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন তারা।তা না হলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শিরোনাম