ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাসুরের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের স্ত্রী নিহত হয়েছেন। রোববার সকালে মুছাপুর ইউপি’র কুশিয়ারা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর ঘাতক ভাসুর রবিউল হাসান আবির রক্তমাখা ছুরি নিয়ে থানায় আত্মসমর্পণ করে। নিহত গৃহবধূর নাম নদী আক্তার ওরফে নীলা (২৫)। সে মুন্সীগঞ্জ সদর ইদ্রাকপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে। নিহতের স্বামী রাসেল মিয়া সৌদি প্রবাসী। ৪ লাখ টাকার কিস্তি পরিশোধ না করায় ব্র্যাক ব্যাংকের চাপে জিম্মাদার ভাসুর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

আত্মসমর্পণের পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান, ঘাতক রক্তমাখা ছুরি নিয়ে থানায় এসে আত্মসমর্পণের পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

শিরোনাম