জঙ্গি হামলা হচ্ছে, সবাই ঘরে চলে যান: সরকার

সংবাদ জমিন ডেস্কঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের মধ্যে বিভিন্ন জায়গায় ‘জঙ্গি হামলা’ হচ্ছে বলে সতর্ক করেছে সরকার।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক ‘সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে’ বলা হয়, ‘ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

আরও বলা হয়,‘বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’গতকাল সরকার পতনের ডাক ও অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে।

শিরোনাম