জনকণ্ঠ পত্রিকা অফিস দখল করে বকেয়া বেতন পরিশোধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে জনকণ্ঠ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরারা। প্রতিষ্ঠাটির কাছে ৬ কোটি টাকারও বেশি বকেয়া বেতন-ভাতা পাবেন তারা। রবিবার (৩ আগস্ট) দুপুরে জনকণ্ঠ ভবনের সামনে এক ঘণ্টার বেশি সময় ধরে কর্মবিরতি পালন শেষে এই ঘোষণা দেন পত্রিকার নতুন সম্পাদকীয় বোর্ডের সদস্য সাবরিনা বিনতে আহমদ।

তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে সাংবাদিক ও কর্মীদের রক্তচুষে প্রতিষ্ঠানটি এই বকেয়া তৈরি করেছে। এখনই বেতন পরিশোধ না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।’তিনি আরও জানান, মালিকপক্ষ জুলাই বিপ্লবের শহীদদের অবমাননা করে পত্রিকাটি কালো টেমপ্লেটে প্রকাশ করেছে এবং ফ্যাসিস্ট আচরণ করছে। এর বিরুদ্ধে প্রতিবাদে প্রিন্ট সংস্করণে দুইদিন ছাপাখানা বন্ধ থাকবে।

সাবরিনা বলেন, পত্রিকাটি লাল রঙে ছাপানোর দায়ে বরখাস্ত হওয়া সাংবাদিকদের সম্মানজনকভাবে পুনর্বহাল করতে হবে। পাশাপাশি অন্যায়ভাবে চাকরিচ্যুত তিন শতাধিক ব্যক্তির পাওনাও দ্রুত পরিশোধের দাবি জানান তিনি।

শিরোনাম