জন্মের আগেই জমির মালিক আওয়ামী লীগ নেতা,এলাকা তোলপাড়

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে জন্মের আগেই সাব-কাবলা দলিলমূলে জমির মালিক হয়েছেন তানজির আহমেদ সাকিব নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। আবার সেই জমি অন্যের নিকট বিক্রির ২৭ বছর পর নাবালক সেজে মালিক বলেও দাবিদার তিনিই। দখল নিয়ে মারধরের ঘটনায় মামলা ও স্থানীয়দের দরবার-শালিসও মানেন না ওই নেতা। এসব ঘটনা উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামের ঘটে।

উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তানজির আহমেদ সাকিব একই ইউনিয়নের তেলিহার গ্রামের আফতাব উদ্দিন মণ্ডলের ছেলে ও জেলার ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন নেছা কলেজের প্রভাষক। একের পর এক অন্যায় করে তিনি আজো এলাকায় অর্থের দাপটে এসব কর্মকাণ্ড চলমান রেখেছেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

শিরোনাম