জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধিঃ
জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা। নরসিংদীর রায়পুরার জমি নিয়ে বিরোধের জের দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, আপন চাচা ও তার পরিবারের সদস্যরা কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,ওই এলাকার মৃত আবু তাহের মিয়ার দুই ছেলে হুরুন আলী ওরফে হোরা মিয়া (৪০) তার ছোট ভাই শাকিল মিয়া (২২)। তারা দুজন এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। এ ঘটনায় মনিরা বেগম নামে এক নারী আহত হয়েছেন। তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিরোনাম