জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত-১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত-১৫। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী জানান, ধীতপুর ইউনিয়নের পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার ফরহাদ ও একই গোষ্ঠীর প্রবাসী সুমন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধরে জেরে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষে আহতদেরকে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিরোনাম