জয়পুরহাটের হাটের জামাই মেলা

বিশেষ প্রতিনিধি, জয়পুরহাটঃ
জয়পুরহাটের হাটের জামাই মেলা। নতুন ধানের সুবাসে ভোরের কুয়াশা যেন মিষ্টি হয়ে উঠেছিল জয়পুরহাটের কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে। অগ্রহায়ণের প্রথম সপ্তাহে পঞ্জিকার এই দিনটির জন্য বছরজুড়ে অপেক্ষায় থাকা মানুষের চোখে-মুখে ছিল উৎসবের আনন্দ। হৃদয়ে নবান্নের অনুভূতি। মেয়ের বাড়ির জামাইদের আপ্যায়নে ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এখানে বসে একদিনের মাছের মেলা—যা স্থানীয়দের কাছে পরিচিত ‘জামাই মেলা’ নামে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) একদিনের জন্য এ মাছের মেলা বসেছিল। এবার মেলায় প্রচুর মাছের আমদানি হয়। দাম একটু চড়া বলে জানিয়েছেন ক্রেতারা। মেলায় প্রায় কোটি টাকার মাছ বেচাবিক্রি হয়। মেলা ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় করেন মেলা প্রাঙ্গণে। মেলার দিনে এলাকার লোকজন জামাইদের আমন্ত্রণ করা হয়। এজন্য মেলাটি ‘জামাই মেলা’ নামে পরিচিত।

শিরোনাম