জাকসুতে শিবিরের বিশাল জয় এবং ছাত্রদলের ভরাডুবি কারণ

সাভার প্রতিনিধিঃ
জাকসুতে শিবিরের বিশাল জয় এবং ছাত্রদলের ভরাডুবি কারণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তারা জাকসুর ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস) ও দুটি যুগ্ম সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২০টি পদে জয় পেয়েছেন। ইতিমধ্যে এই ফল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ।

পাশাপাশি নির্বাচনের শুরু থেকেই একধরনের দ্বিধা ও অনিশ্চয়তার মধ্যে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো যখন ক্যাম্পাসে নানাভাবে তৎপরতা চালাচ্ছে, তখনও ছাত্রদল প্যানেল ঘোষণা করতে পারেনি। সেইসঙ্গে অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজির অভিযোগ এবং বহিষ্কৃত ও হত্যা মামলার আসামিকে দিয়ে শাখা কমিটি গঠন নিয়ে ক্যাম্পাসজুড়ে চলছিল সমালোচনা। এ অবস্থায় পর্যাপ্ত প্রস্তুতি না থাকা, সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং প্রচারণা কৌশল কী হবে, তা নির্ধারণের ক্ষেত্রেও ছাত্রদলের মধ্যে সঠিক সমন্বয় দেখা যায়নি। এমনকি তাদের কোনও নেতাকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পারেননি।

শিরোনাম