জাকসুর নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা শপথ নিলেন

সাভার প্রতিনিধিঃ
জাকসুর নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা শপথ নিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদে নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহম্মদ কামরুল আহসান।

শপথ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপিত হবে। আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থীবান্ধব ও শিক্ষকবান্ধব বিদ্যাপীঠে পরিণত করতে পারবো। তিনি আরও আশা প্রকাশ করেন, দেশের একমাত্র আবাসিক এই বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রূপ নেবে।

শিরোনাম