জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

জাবি প্রতিনিধিঃ
জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মীর মশাররফ হোসেন হলের সভাপতি ও বাংলা ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শেখ সাদী হাসান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৩নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী। ছাত্রদল সমর্থিত প্যানেলে যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে সাদিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে আঞ্জুমান আরা ইকরা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক পদে আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক পদে আমিনুল ইসলাম, তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে জাবের হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শিরোনাম