জাকসু নির্বাচন থেকে পদত্যাগ করলেন এক কমিশনার

সাভার প্রতিনিধিঃ
জাকসু নির্বাচন থেকে পদত্যাগ করলেন এক কমিশনার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। নানান অভিযোগ তুলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের সামনে তিনি নির্বাচনি দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন।

মাফরুহী সাত্তার বলেন, আমি হুট করে কোনও সিদ্ধান্ত নিই না। আমি কখনও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার হুমকির কাছে মাথানত করিনি। আমি দলীয়, লোভে ও কোনও ব্যক্তিকে বিপদে ফেলতে সিদ্ধান্ত নিই না।

শিরোনাম