জাকসু নির্বাচনের ঘোষণা নিয়ে একি বললেন উপাচার্য কামরুল আহসান!
সাভার প্রতিনিধিঃ
জাকসু নির্বাচন নিয়ে একি বললেন উপাচার্য কামরুল আহসান! অমানবিক পরিশ্রম করতে হচ্ছে, এ কষ্ট ইতিহাস হয়ে থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেছেন, ‘অমানবিক পরিশ্রম করে আপনাদের কাজটি করতে হচ্ছে। নির্বাচন কমিশনের যেকোনও প্রয়োজন আমি পূরণ করবো। আপনাদের কষ্টের কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস হয়ে থাকবে।’
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মেশিনে গণনা স্থগিত করা হয়েছে। জুলাইয়ের অঙ্গীকার হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য দিয়ে শুরু হয়েছে।’